পদযাত্রা শেষে আসছে নতুন কর্মসূচি ——— ইকবাল হাসান মাহমুদ

চলমান যুগপৎ আন্দোলনে জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩, বিকেলে গুলশানে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে তিনি এ কথা জানান। বেলা পৌনে দুইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় চলে তিনটা পর্যন্ত। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ তারিখ আমাদের জেলা পর্যায়ে পদযাত্রা আছে। পরবর্তীতে আমরা কী কর্মসূচি ঘোষণা করবো সে সকল বিষয়ে আলোচনা হয়েছে। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না–পারার প্রশ্নে কয়েক দিন ধরে সরকারের কয়েকজন মন্ত্রী যেসব কথা বলছেন, এসব বক্তব্যের ব্যাপারে বিএনপি আগ্রহী নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post