বাংলাদেশের শান্তি কামি জনতা বিজয়ের দ্বারপ্রান্তে - এম হাসান সুমন

স্বৈরশাসনের অবসান হবে ও মানুষের বিজয় সন্নিকটে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব এম হাসান সুমন। তিনি বলেন-অন্ধকার কেটে যাবে সহসাই। আলো আসবেই।গণমানুষের জাগরণ আর আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের বন্ধুদের দৃঢ় সমর্থনে বিজয়ী হবে গণতন্ত্র, নিপাত যাবে বাংলাদেশে এক যুগেরও বেশ সময় ধরে চলা স্বৈরাচারী শাসন। মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সভা-সমাবেশের স্বাধীনতা মানুষের সার্বজনীন অধিকার। এ অধিকার রক্ষায় বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনতার বিজয় হবে-ই ইনশা'আল্লাহ্। নোয়াখালী জেলা প্রযুক্তিদল কর্তৃক আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন।

Post a Comment

Previous Post Next Post