অনলাইন থেকে রাজপথে প্রচার-প্রচারণায় বিএনপি একটি সহযোগী শক্তি হিসেবে জাতীয়তাবাদী প্রযুক্তি দল দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসেবে দেশব্যাপী ইতিমধ্যে প্রায় ৩০ টি জেলা কমিটির গঠন করেছে প্রযুক্তিদল। তার মধ্যে কয়েকটি জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইতিমধ্যে বিলুপ্ত করে আলোচনা সাপেক্ষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে ফেনী জেলা কমিটিকে বিলুপ্ত করে নতুন করে ২০২৩-২০২৫ দুই বৎসরের জন্য কমিটি আজ অনুমোদন করেছেন প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এম হাসান সুমন ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম মুকুল,
আজ ১৯ শে জানুয়ারী প্রযুক্তিদলের দপ্তর বিভাগ ও অফিশিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্রীয় পেইজ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় সভাপতি এম হাসান সুমন।
ফেনী জেলা প্রযুক্তি দলের নতুন কমিটি ঘোষনা
byM A Hassan Sumon
-
0


