শারীরিক চেকআপের অংশ হিসেবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বাংলানিউজকে একথা জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকেলে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।
জানা গেছে, সোমবার বিকেল ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত বছর ২২ আগস্ট সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিলেন খালেদা জিয়া। তারপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য মিথ্যা মামলায় দীর্ঘদিন থেকে গৃহবন্দী হয়ে আছেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ হাসপাতালে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
byM A Hassan Sumon
-
0
