বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১১ মার্চ ২০২৩, শনিবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উক্ত মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক
মো: তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপির পরবর্তি কর্মসূচী দেশবাসী প্রতিটি জেলায় জেলায় মানববন্ধন ১১ই মার্চ
byM A Hassan Sumon
-
0
